প্রথম আলো ট্রাস্টে কম্বল দিল গোল্ডেন হার্ভেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেড। এই কাজে তারা সঙ্গী হিসেবে বেছে নিয়েছে প্রথম আলোকে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল দেন গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেডের কর্মকতারা।ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় গোল্ডেন হার্ভেস্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মহিউস সামাদ চৌধুরী বলেন, প্রথম আলোর মাধ্যমে এই কম্বল পৌঁছে যাবে শীতার্ত মানুষের কাছে। আর বন্ধুসভার মাধ্যমে এগুলো সঠিকভাবে বণ্টন সম্ভব হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ডেন হার্ভেস্ট লিমিটেডের বিক্রয় ও বিপণনপ্রধান মামুন মনোয়ার, প্রশাসন ব্যবস্থাপক এ আর আসাদ, প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রাশেদুর রহমান ও বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান।