প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং সিটিব্যাংক এনএর সহযোগিতায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার ভিমরুল্লা বেদেপল্লি ও আশপাশের এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
সিটিব্যাংক এনএ চুয়াডাঙ্গায় সর্বমোট ২০০টি কম্বল পাঠায়। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও সদর উপজেলার দিগড়ী গ্রামে হতদরিদ্র শীতার্তদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দরিদ্রদের তালিকা প্রস্তুত করে।
কম্বল বিতরণকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দিন, চুয়াডাঙ্গা বন্ধুসভার সহসভাপতি সাহানা আফরোজ, যুগ্ম সম্পাদক মাহমুদ আল জান্নাত ও সদস্য মাহমুদ আল আরাফাত এবং ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি শাখার সহসভাপতি হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।