প্রথম আলো ট্রাস্টের সাত জেলায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ (ডান থেকে দ্বিতীয়) প্রথম আলো কার্যালয়ে গতকাল শীতার্ত মানুষের জন্য কম্বল তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে। এ সময় উপস্থিত ছিলেন সিটিব্যাংক এনএর করপোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক ফারাহ রহমান ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম l ছবি: প্রথম আলো

তীব্র শীত পড়েছে সারা দেশে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের দাপটে কাঁপছে জনজীবন। বরাবরের মতোই এবারও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। এর মধ্যে সাতটি জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সিটিব্যাংক এনএ শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য এক হাজার কম্বল প্রথম আলো ট্রাস্টকে হস্তান্তর করেছে। প্রথম আলো কার্যালয়ে সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটিব্যাংক এনএর করপোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক ফারাহ রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এই কম্বলগুলো জয়পুরহাট, গাইবান্ধা, নাটোর, পাবনা ও নেত্রকোনার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
এর মধ্যেই কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামরীর শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।