প্রথম আলো-ডিএস তারুণ্য উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম আলো-ডিএস চতুর্থ তারুণ্য উৎসব আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে।

‘প্রতি জাগরণের পর, সময় আমাদেরই’ স্লোগান সামনে রেখে উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস)। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকছে প্রথম আলো।

আয়োজকেরা জানান, আজ আনন্দ শোভাযাত্রা, ফ্ল্যাশ মব, ফানুস উৎসব ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন লেখক ও ঔপন্যাসিক হরিশংকর জলদাস। এ ছাড়া তিন দিনব্যাপী এ উৎসবের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে বাংলা বিতর্ক, ইংরেজি বিতর্ক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, গ্রুপ থিয়েটারসহ বিভিন্ন প্রতিযোগিতা।