প্রথম আলো-ডিএস তারুণ্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী প্রথম আলো-ডিএস তৃতীয় তারুণ্য উৎসব শুরু হয়েছে। ‘দেয়াল তুললেই ঘর, ভেঙে ফেললেই পৃথিবী’—এ স্লোগান সামনে রেখে উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রথম আলো। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উদীচীর বর্তমান সভাপতি বেগম মুশতারী শফী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, সহ-উপাচার্য রফিকুল আলম ও ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা।উৎসবের প্রথম দিনে গতকাল ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব আয়োজিত হয়। এ ছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে আবদুল্লাহ আল মামুন রচিত মেরাজ ফকিরের মা মঞ্চনাটকটি পরিবেশিত হয়। উৎসবে দেশের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।