প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী প্রথম আলো-ডিএস তৃতীয় তারুণ্য উৎসব শুরু হয়েছে। ‘দেয়াল তুললেই ঘর, ভেঙে ফেললেই পৃথিবী’—এ স্লোগান সামনে রেখে উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রথম আলো।