প্রথম আলো ডিজিটাল ও কেইমুর মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলো ডিজিটাল ও বাংলাদেশের অন্যতম অনলাইন বাজার কেইমুর মধ্যে একটি চুক্তি হয়েছে। গত রোববার রাজধানীর গুলশানে প্রথম আলো ডিজিটালের কার্যালয়ে চুক্তিটি সই হয়। এর ফলে এখন থেকে ‘প্রথমা প্রকাশন’-এর সব বই কেইমুতে পাওয়া যাবে। ক্রেতারা prothoma.prothom-alo.com-এর মাধ্যমে ‘প্রথমা প্রকাশন’-এর সব বই অনলাইনে অর্ডার দিয়ে বাসায় বসেই পাবেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ, হেড অব পার্টনারশিপস জর্জ উলফ এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা l প্রথম আলো