প্রথম আলো ডেইলি স্টার রাজউক কলেজ বিতর্ক উৎসব শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার রাজউক কলেজে দুই দিন ধরে চলছে যুক্তি-তর্কের যুদ্ধ। ‘যুক্তি হোক মুক্তির সোপান’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার কলেজে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে প্রথম আলো-ডেইলি স্টার-রাজউক কলেজ বিতর্ক উৎসব। আজ শনিবার শেষ হচ্ছে এ উৎসব।এরই মধ্যে শেষ হয়েছে বাংলা বিতর্কের প্রথম ও দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনাল। বিতর্কে ১৯টি স্কুল ও কলেজের ৪৮টি দল অংশ নেয়। ইংরেজি বিতর্কের প্রথম পর্বও এরই মধ্যে শেষ হয়েছে।আজ শনিবার প্রতিযোগিতার ইংরেজি বিতর্কের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব এবং বাংলা বিতর্কের সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিকেল চারটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।