প্রথম আলো-ডেল ষষ্ঠ ল্যাবরেটরিয়ান উর‌্যাসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার ছিল তিন দিনব্যাপী প্রথম আলো-ডেল ষষ্ঠ ল্যাবরেটরিয়ান উর‌্যাসবের শেষ দিন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে উঠতে কঠোর পরিশ্রমী হতে অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. ইনছান আলী ও কুইজ ক্লাব অব দ্য ল্যাবরেটরিয়ানের (কিউসিএল) মডারেটর কামরুস সালেহীন।কুইজ ক্লাব অব দ্য ল্যাবরেটরিয়ান আয়োজিত এ উর‌্যাসবে স্কুল কুইজে চ্যাম্পিয়ন হয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। কলেজ পর্যায়ে কুইজে চ্যাম্পিয়ন দল নটর ডেম কলেজ ও রানার্সআপ হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সৌমিত্র দাস এবং কলেজ পর্যায়ে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহা রহমান চ্যাম্পিয়ন হয়েছে। আর মুভি কুইজে নটর ডেম কলেজের শিক্ষার্থী মারিফুজ ইসলাম চ্যাম্পিয়ন হয়।এ ছাড়া গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি পর্যায়ে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আরিয়ান আসিফ, সুপান্থ রাকশীট, রাফিদ রহমান তূর্য এবং ভিকারুন নিসা নূন কলেজের শিক্ষার্থী রুবানা হাসান। সুডুকু প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী কায়েস আল মামুন সান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী কাজী আসিফ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণীর আগে মঞ্চে রুবিসকিউব প্রতিযোগিতায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেল, তানজীব বিন ফারুক ও কিরীটি মুখার্জি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উর‌্যাসবের গণমাধ্যম সহযোগী ছিল এবিসি রেডিও ও দেশ টেলিভিশন। অনলাইন সহযোগিতায় ছিল www.prothom-alo.com।