প্রথম আলো তারুণ্য উৎসব আজ চুয়েটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম আলো-তারুণ্য উৎসব। চুয়েটের বিতর্ক বিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়েছে। আয়োজকেরা জানান, এবারের উৎসবে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আজ উৎসবের প্রথম দিনে শোভাযাত্রা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, আতশবাজি, ফানুস ওড়ানো এবং সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে।