প্রথম আলো পড়বে পটিয়ার ২৬ স্কুলের ১৭২০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও প্রথম আলোর মধ্যে বৃহস্পতিবার ‘জানার জন্য পড়া’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী চুক্তিতে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পটিয়া উপজেলার ২৬টি বিদ্যালয়ের ১ হাজার ৭২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এখন থেকে প্রতিদিন প্রথম আলো পড়ার সুযোগ পাবে। ‘জানার জন্য পড়া’ কর্মসূচির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) সহায়তায় তাদের প্রথম আলো পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও প্রথম আলোর মধ্যে একটি চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও হেড অব মার্কেটিং, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশনস আজম খান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ, সহকারী মহাব্যবস্থাপক (সার্কুলেশন) সুব্রত শীল, সহকারী মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) মো. এহসানুল হক বাশার, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক ও করপোরেট নির্বাহী গৌতম মণ্ডল। বিজ্ঞপ্তি।