প্রথম আলো পত্রিকাবাহী লেগুনায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সদর উপজেলায় গতকাল রোববার বেলা দেড়টার দিকে প্রথম আলো পত্রিকা বহনকারী একটি লেগুনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় লেগুনার চালক নুর ইসলামকে মারধর করা হয়। এ ঘটনায় বিকেলে লেগুনাচালক নুর ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়, প্রথম আলো পত্রিকাবাহী লেগুনাটি লালমনিরহাট থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বেলা দেড়টার দিকে উপজেলার চিনিপাড়া গ্রামে পৌঁছালে পাশ কাটানো নিয়ে একটি ইজিবাইকের চালকের সঙ্গে নুরের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত চিনিপাড়া গ্রামের লোটাস (২৪), জুয়েল (২৫), জাহাঙ্গীর আলমসহ (২৫) ৮-১০ জন দুর্বৃত্ত চালক নুরকে মারধর করে। এ ছাড়া বাঁশের লাঠি দিয়ে লেগুনার সামনের কাচ ভাঙচুর করে এবং লেগুনার ভেতর থেকে ১০ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।