প্রথম আলো পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো পরিবারের পক্ষ থেকে গতকাল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের কর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো
প্রথম আলো পরিবারের পক্ষ থেকে গতকাল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের কর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রথম আলো পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলায় এ অনুষ্ঠান হয়।
ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন জামিয়া আম্বর শাহ আল-ইসলামিয়া ও এতিমখানার কালেক্টর নুরুল হক। এরপর মোনাজাত করেন এই মাদ্রাসার খতিব কারি মো. আতাউল্লা। মোনাজাতে দেশের শান্তি ও মঙ্গলের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিডিয়া স্টার লিমিটেড–এর বোর্ড সদস্য রোকিয়া আফজাল রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রমুখ অংশ নেন।