প্রথম আলো পেজকে স্বীকৃতি দিল ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ফেসবুক পেজ
প্রথম আলোর ফেসবুক পেজ

আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর ফেসবুক পেজকে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/DailyProthomAlo) আজ বুধবার সকালে এ স্বীকৃতি পায়।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড ও ব্যবসার পেজকে অফিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন(

facebook-verified-icon
facebook-verified-icon

) দেওয়া হয়, যা প্রমাণ করে এ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত।
এর আগে বাংলাদেশে চারজন ব্যক্তি ও একটি ব্যান্ড দল এ স্বীকৃতি পেয়েছে।