প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো প্রতিনিধি মিসবাহউদ্দিনের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল রোববার মিসবাহউদ্দিন বাদী হয়ে মামলা করেন।
মামলাটি গতকাল সন্ধ্যায় নথিভুক্ত করা হয়েছে বলে জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহউদ্দিন গত মঙ্গলবার রাতে সৈয়দ মুজতবা আলী হলের সামনে মুখোশধারী সন্ত্রাসী হামলায় আহত হন। তাঁকে সহকর্মীরা উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মিসবাহ জানান, মুখোশধারীরা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যার জন্যই হামলা করেছিল।