প্রথম আলো প্রতিনিধির মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে অবরোধকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জামালপুরের সরিষাবাড়ির প্রতিনিধি শফিকুল ইসলামের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে অবরোধকারীরা। আজ বুধবার ১২টার দিকে উপজেলার তালুকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আমাদের এই প্রতিনিধি জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি যমুনা সার কারখানায় যাচ্ছিলেন। পথে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদারের বাড়ির কাছে পৌঁছালে তাঁর ছোট ভাই নাদিম তালুকদারের নেতৃত্বে বিএনপির সমর্থকেরা শফিকুলের মোটরসাইকেল থামিয়ে তা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

এ সময় অবরোধকারীরা এই প্রতিনিধিকে বলেন, ‘অবরোধ তোর জানা নেই। তুই কেন অবরোধে বের হলি? তুই জানস না, আমরা বিএনপি করি। আমাদের বাড়ির ওপর দিয়ে তুই কেমনে মোটরসাইকেল চালায় যাস। তোকে  দেখে নেব। গাড়ি নিলাম মাত্র। এরপর তোকে দেখে নেব।’

জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি দেখছেন বলে জানান।