প্রথম আলো প্রতিবেদকের মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের পার্কিং থেকে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক গাজী ফিরোজের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে নগরের হিলভিউ আবাসিক এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাজাজ ডিসকভারি ১৩৫ সিসি ব্র্যান্ডের মোটরসাইকেলটি (চট্টমেট্রো-ল-১১-৪৯৫৩) বিকেল সাড়ে তিনটার দিকে হিলভিউয়ের এ এস টাওয়ারের কার্যালয়ের নিচের পার্কিং এলাকায় রেখে ফিরোজ ওপরে ওঠেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকেও মোটরসাইকেলটি যথাস্থানে ছিল। কিন্তু সাতটার দিকে ফিরোজ নেমে গাড়িটি সেখানে পাননি। পাঁচলাইশ থানার ওসি মো. আতাউর রহমান জানান, ‘আমরা বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল চুরির সংবাদ পাঠিয়েছি।’