প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রী হাসনা রহমান সিনথিয়ার (১৬) আত্মহননে প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির প্রতিবাদে প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন করেছে। মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে গতকাল সোমবার এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। আদালত সূত্র জানায়, সিনথিয়ার আত্মহননের ঘটনায় গ্রেপ্তার বখাটে যুবক জাহাঙ্গীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল আদালতে হাজির করা হয়। তবে বিচারিক হাকিম নারগিশ আক্তার কোনো আদেশ দেননি। আজ মঙ্গলবার আদেশ দেবেন বলে জানা গেছে।মানববন্ধনে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, সচেতন নাগরিক কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ প্রমুখ অংশ নেন। শ্রীনগর থানার এসআই আমিনুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।