প্রথম আলো-বাংলাদেশ আই হসপিটাল চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও বাংলাদেশ আই হসপিটালের মধ্যে সম্প্রতি একটি করপোরেট চুক্তি সই হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে হাসপাতালটিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে হাসপাতালের প্রতিটি কেবিনে প্রথম আলো পত্রিকা সরবরাহ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আবদুর রহমান, মহাব্যবস্থাপক কাজী মেজবাউল আলম ও সহ-ব্যবস্থাপক শামীম সাইফ। প্রথম আলোর পক্ষে উপস্থিত ছিলেন বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক ও করপোরেট নির্বাহী গৌতম মণ্ডল। বিজ্ঞপ্তি।