প্রথম আলো ভবনে অগ্নিনির্বাপণ মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর প্রশাসন বিভাগের ব্যবস্থাপনায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়া অনুষ্ঠানে প্রথম আলোর অগ্নিনির্বাপণকারী দল, উদ্ধারকারী ও প্রাথমিক চিকিৎসা দল সক্রিয়ভাবে অংশ নেয়। তাদের সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো. আবদুল আলিম ও জ্যেষ্ঠ স্টেশন অফিসার (তেজগাঁও) মো. ফয়সালুর রহমান। মহড়ায় স্বতঃস্ফূর্ত অংশ নেন প্রথম আলোর কর্মীরা।