প্রথম আলো ভলিবল লিগের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নীলফামারী পৌরসভা মাঠে শুরু হওয়া প্রথম আলো প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নীলসাগর এগ্রো ইন্ডাস্ট্রি। গত সোমবার চূড়ান্ত খেলায় তারা ২-০ সেটে মুক্ত ক্রীড়া চক্রকে পরাজিত করে।খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাইন বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। একই অনুষ্ঠানে সম্প্রতি শেষ হওয়া প্রথম আলো প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।