প্রথম আলো মানুষের কথা বলে

প্রথম আলো একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। এ দৈনিকটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। একটি পত্রিকা যে সমাজের সব শ্রেণির মানুষের নির্ভরতার জায়গা হতে পারে, তা প্রথম আলো প্রমাণ করেছে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক যুগ যুগ।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশের ৮৭টি জায়গায় গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব কর্মসূচি পালনে সহায়তা করে প্রথম আলো বন্ধুসভা।
বক্তারা আরও বলেন, প্রথম আলো দলনিরপেক্ষ কাগজ। এ দৈনিকটি সূর্যের কিরণের মতো জ্ঞানের আধার। নারী শক্তিকে জাগ্রত করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রথম আলো পড়তে হবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মুসা, অধ্যক্ষ আবদুল আজিজ সরকার, সাবেক পিপি আইনজীবী রেজাউল করিম তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা, সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা ও প্রথম আলোর প্রতিনিধি এনামুল হক। সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসিব সরকার। অনুষ্ঠানে ১০ বছর ধরে অবৈতনিক শিক্ষাদানের জন্য ফজলুল হক ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সাবেক সভাপতি আবুল হাসেম।
নাটোর: দিঘাপতিয়া বালিকা শিশুসদনের এতিম শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণঅনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মশিউর রহমান ও পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ, শিশুসদনের তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন, লেখক গোলাম কামরান, জেলা প্রশাসনের কার্যালয়ের প্রশাসক মনিবুল হক, বন্ধুসভার সভাপতি শাহজাহান আলী, সম্পাদক হেলাল উদ্দিন ও নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।
পাবনা: বিকেলে শোভাযাত্রা শেষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির, প্রবীণ শিক্ষক শাহনেওয়াজ সালাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এ কে এম শওকত আলী খান, সাংবাদিক আনোয়ারুল হক, মুরশাদ সুবহানী প্রমুখ। পরে অতিথিদের আপ্যায়ন করা হয়। শেষে বন্ধুসভার বন্ধুরা সমবেত কণ্ঠে ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’ গানটি পরিবেশন করেন। এ ছাড়া বন্ধু শেখ তোজা ফাহমিদা চাঁদনী দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন এবং স্বাধীন মজুমদার ও হিউম্যান কার্ডিয়াকের আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ঈশ্বরদী (পাবনা): বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঈশ্বরদী নাগরিক মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তরুণ পাঠক মাসুদ রানা, সুমাইয়া শিমু, প্রথম আলোরঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক, বন্ধুসভার সভাপতি শহিদুল হক প্রমুখ। বন্ধুসভার নারী-বিষয়ক সম্পাদক প্রেমা রায় ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
বেড়া (পাবনা): বিকেলে শোভাযাত্রা শেষে নাজিমবাজারে অবস্থিত বেড়া বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জানে আলম, জয়নাল আবেদীন, আবদুল হান্নান, আলী আশরাফ, মহীউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মাছুদুর রহমান, আম্বিয়া খাতুন ও তুলি পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর বেড়া প্রতিনিধি বরুন রায়। সংগীত পরিবেশন করেন বেড়া বন্ধুসভার সদস্য টুটুল ও সবুজ।
চাঁপাইনবাবগঞ্জ: বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রগতিশীল নারী সংগঠনের সদস্য গৌরী চন্দ, ক্রীড়াবিদ মশিউর রহমান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন বক্তব্য দেন। তরুণ পাঠকদের মধ্যে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মায়িসা ফারজানা, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এ এইচ মুনাইমুল আজম বক্তব্য দেয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম ও সঙ্গীতা রানী ঘোষ, নজরুলসংগীত পরিবেশন করেন মোজাফ্ফর হোসেন, দেশাত্মবোধক গান পরিবেশন করেন শাহজাহান প্রামাণিক। সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর।
জয়পুরহাট: শহরের আমতলী শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠ মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ‘আলো আমার আলো’ পরিবেশন করেন জয়পুরহাট উদীচী শিল্পীগোষ্ঠী ও বন্ধুসভার সদস্যরা। বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মান্নান মিয়া, প্রথম আলোর পাঠক ও উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক রমজানুজ্জামান ও আবদুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু নাঈম ও শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠের পরিচালক আহম্মেদ মোশারফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট বন্ধুসভার সভাপতি আলী আজম। শেষে বন্ধুসভা ও উদীচীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
রাজশাহী: বিকেলে নগরের পাঠানপাড়া এলাকায় অবস্থিত পদ্মা নদীর ধারে লালনশাহ মঞ্চে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো আবদুর রাজ্জাক, কবি আমিনা আনসারী, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন কর্মকর্তা গোলাম আজম, শিক্ষক আবদুর রোকন ও ছাত্র সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বেতারশিল্পী রেজাউল করিম, রুম্মান আরা হোসেন ও মনিকা খাতুন। নৃত্য পরিবেশন করেন কঙ্কণ কুণ্ডু ও প্রত্যাশা। আবৃত্তি করে শিশুশিল্পী ঔড়ব আজাদ ও আইসিস।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সুবিধাবঞ্চিত ছোট ছোট শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা আর কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, প্রথম আলোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাবেকুন্নাহার, বন্ধুসভার সভাপতি শাহরিয়ার সুমন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি অমীয় খান, বন্ধুসভার উপদেষ্টা আকরাম হোসেন, ফার্মেসি বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়া, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রিয়াজুল ইসলাম প্রমুখ। বন্ধুসভার বন্ধু সাবিরা রহমানের সঞ্চালনায় রবীন্দ্রসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন দেবজ্যোতি হালদার।
বগুড়া: বিকেলে শহরের শেরপুর সড়কের প্রথম আলোর কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পরে শহরের এডওয়ার্ড পার্কের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় পাঠক-সুধী সম্মিলনী। সুধী সমাবেশে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক এ কে এম জাকারিয়া, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহাদত আলম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন, বগুড়া বিআরটিএর সহকারী পরিচালক জিয়াউর রহমান, সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ, আইনজীবী হেলালুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক ফিরোজ মিয়া, প্রোগ্রেস গ্রুপের চেয়ারম্যান ও শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জে এম রউফ, বন্ধুসভার রকিবুল ইসলাম খান, তরুণ পাঠকদের মধ্যে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী পপি রানী দাস, এম জামিত, এম এইচ চৌধুরী রিজভী। পাঠকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলোর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শরিফুল ইসলাম এবং আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন।