প্রথম আলো সম্পাদক, নিবন্ধ লেখককে উপস্থিত হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগ বিষয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। আগামী ৫ জানুয়ারি তাঁদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।  

‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি নিবন্ধ ছাপা হয়। এতে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ সিরাজুম মনীর। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। আদালত জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য শোনেন। পরে আদেশ দেওয়া হয়।