প্রথম আলোতে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিল হেফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর কর্মীদের তিন দিনব্যাপী বিনা মূল্যে নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হেফা) নামের একটি সংগঠন। তিন দিনে ৩০০ জনকে তাঁরা স্বাস্থ্যসেবা দিয়েছে। সেবার অংশ হিসেবে তারা প্রাথমিক নানা রোগের পরীক্ষা ও পরামর্শসেবা দিয়েছে। ২০১৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি বিনা মূল্যে নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির কর্মসূচি সমন্বয়ক মো. সায়েম খান বলেন, সম্প্রতি তাঁরা আট হাজার গার্মেন্টস শ্রমিককে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছেন। এ ছাড়া গুলশান সোসাইটির অধীনে ৯০০ রিকশাচালককে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে। প্রথম আলো হচ্ছে তৃতীয় করপোরেট প্রতিষ্ঠান, যেখানে তাঁরা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। সায়েম খান আরও বলেন, পরবর্তী সময়ে তাঁরা বয়স্ক বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ব্যক্তিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবেন।