প্রথম আলোয় এসে খুশি বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নিকাটের টুইটার বার্তা
বার্নিকাটের টুইটার বার্তা

প্রথম আলো কার্যালয় পরিদর্শন করে খুশি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেই বিষয়ে আজ বুধবার টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বার্নিকাট।
টুইটে বার্নিকাট বলেন, ‘প্রথম আলো পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে (আমি) খুশি। বাংলাদেশের কোনো গণমাধ্যম কার্যালয়ে এটাই আমার প্রথম পরিদর্শন। মুক্ত‍++ + সোচ্চার গণমাধ্যম = সুষ্ঠু গণতন্ত্র।’
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে প্রথম আলো কার্যালয়ে গতকাল মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন মার্শা বার্নিকাট। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫ তম রাষ্ট্রদূত হিসেবে ড্যান মজীনার স্থলাভিষিক্ত মার্শা বার্নিকাট গত ২৬ জানুয়ারি ঢাকায় এসেছেন।
গতকাল গণতন্ত্র বিকাশে ভিন্নমত প্রকাশের গুরুত্ব তুলে ধরতে গিয়ে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় কর্মরত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাডের উদাহরণ তুলে ধরে বার্নিকাট বলেন, মতপ্রকাশের স্বাধীনতার কারণে ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতের বিরুদ্ধে যুক্তি দিয়ে চিঠি দিতে পেরেছিলেন আর্চার কে ব্লাড। ঢাকায় প্রথমবারের মতো কোনো সংবাদমাধ্যমে অতিথি হয়ে আসা বার্নিকাট বাংলাদেশের সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সংবাদমাধ্যমের ভূমিকা তাঁকে আশাবাদী করে।
আরও পড়ুন
দুই দেশের সম্পর্ক অংশীদারিনির্ভর