প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরিবর্তন আনব, দৃঢ় থাকব’—এই শিরোনামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার প্রথম আলো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে (ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি ৭২, সড়ক ১৫এ) বিকেল চারটায় এ অনুষ্ঠান শুরু হবে। সমাজের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল নারীরা উপস্থিত থাকবেন। বলবেন তাঁদের বাধা পেরোনোর গল্প।
কারও কাজের ক্ষেত্র রাজধানী, কেউবা থাকেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে, কিন্তু নিজের দৃঢ়তায় পরিবর্তন এনেছেন নিজের জীবনে। সেই পরিবর্তনের আলোয় আলোকিত হন আরেকজন। এমন নারীরাই থাকবেন আজকের অনুষ্ঠানে। সংগীত পরিবেশন করবেন অবন্তী সিঁথি ও জলের গান।