প্রথম আলোর অফিস সহকারী আবদুল আজিজের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অফিস সহকারী আবদুল আজিজ (৬০) গত বৃহস্পতিবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক নাতি রেখে গেছেন।পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার পশ্চিম রামপুরার বাসায় হূদেরাগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার তাঁর মৃতদেহ গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার গণপাড়া ইউনিয়নের তিলক গ্রামে দাফন করা হয়। আবদুল আজিজ দীর্ঘদিন ধরে প্রথম আলোর সঙ্গে যুক্ত ছিলেন।