প্রথম আলোর আর্টিস্ট মাসুক হেলালের স্ত্রীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবারই ছিল তাঁর ৪৩তম জন্মদিন। এ দিনই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ আর্টিস্ট মাসুক হেলালের স্ত্রী আসিয়া বেগম। গতকাল শুক্রবার দুপুরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আসিয়া বেগম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মাসুক হেলাল ও আসিয়া বেগমের একমাত্র মেয়ে চর্যার বয়স সাত বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসিয়া বেগমকে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের ডেররা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা।