প্রথম আলোর ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও সহযোগী প্রতিষ্ঠানের ইফতার ও দোয়া মাহফিল গতকাল সিএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় l প্রথম আলো
প্রথম আলো ও সহযোগী প্রতিষ্ঠানের ইফতার ও দোয়া মাহফিল গতকাল সিএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় l প্রথম আলো

পবিত্র রমজান উপলক্ষে গতকাল সোমবার প্রথম আলো পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো ও সহযোগী প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া ও এতিমখানার কালেক্টর মাওলানা মো. নুরুল হক শেখ। আর মোনাজাত পরিচালনা করেন আম্বর শাহ শাহি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ।
ইফতার ও দোয়া মাহফিলে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক সিমিন হোসেনসহ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।