প্রথম আলোর ঈশ্বরগঞ্জ প্রতিনিধির সাহিত্য পুরস্কার লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর সাহিত্য সমাজের দেওয়া ‘২১ শতকের স্রোত পুরস্কার-১৪১৭’ পেয়েছেন প্রথম আলোর ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি কবি সোহরাব পাশা। গত সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চম সুসং কবিতা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই সাহিত্য পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিও ছিলেন তিনি। কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি রইছ মনোরম। দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কামরুজ্জামান চৌধুরী, মতেন্দ্র মানকিন, খালেক পাঠান, আবুল বাশার প্রমুখ।