প্রথম আলোর এক যুগ পূর্তিতে হকার্স সমিতির অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর এক যুগ পূর্তিতে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন (চসহই) ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতারা। এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, গত এক যুগে পত্রিকাটি অনেক কিছু বদলে দিতে সক্ষম হয়েছে।বিবৃতিদাতারা হলেন হকার্স ইউনিয়নের সভাপতি রইছ মিয়া ও সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদার ও সম্পাদক দোলোয়ার হোসেন। বিবৃতিতে তাঁরা বলেন, শত প্রতিকূলতা উপেক্ষা করে সমাজ ও জনগণকে বদলে দিয়ে এই জাতিকে অগ্রগতির শীর্ষে নিয়ে যেতে ভবিষ্যতেও প্রথম আলো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।বিবৃতিদাতারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত অন্যান্য জনগোষ্ঠীর মতো সংবাদপত্র হকারদের কল্যাণেও প্রথম আলো ভূমিকা রেখে চলেছে।