প্রথম আলোর কর্মী নুরুল ইসলামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অফিস সহকারী কাজী নুরুল ইসলাম ২১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। নুরুল ইসলাম স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর লাশ কুমিল্লা জেলার দাউদকান্দির শম্ভুরদিয়া গ্রামে দাফন করা হয়। আজ মরহুমের গ্রামের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।