প্রথম আলোর কর্মী বাকিরের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উৎপাদন বিভাগের সুপারভাইজার আবদুল বাকির মনির গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।বাকির দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বানার হাওলা গ্রামে।বাকির কাপাসিয়া এলাকার মরহুম আবদুর রহমানের ছেলে। তিনি সাবেক এম এল এ মরহুম আবদুশ শাহীদ মোক্তারের নাতি। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।প্রথম আলো পরিবার মরহুমের আত্মার মাগফিরাত ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।