প্রথম আলোর কর্মীদের উৎসাহ আরও বাড়াবে বৈশ্বিক এই স্বীকৃতি

দুটি বড় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে প্রথম আলো। পুরস্কার উদ্‌যাপন অনুষ্ঠানে কর্মীদের ট্রফি দেখাচ্ছেন সম্পাদক মতিউর রহমান। পাশে ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। গতকাল বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সম্মেলনকক্ষেছবি: দীপু মালাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) দুটি পুরস্কারের মধ্য দিয়ে প্রথম আলো পূর্ণতা পেল। এ অর্জন প্রথম আলোর সব কর্মীর মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। বৈশ্বিক এই স্বীকৃতি প্রথম আলোকে আরও এগিয়ে নিতে কর্মীদের উৎসাহ বাড়াবে।

ইনমার দুটি বড় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে গতকাল বুধবার সারা দেশের কর্মীদের উদ্‌যাপন অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এ কথা বলেন। প্রথম আলোর সম্মেলনকক্ষে জ্যেষ্ঠ কর্মীরা সশরীর এবং বাকিরা অনলাইনে এই সভায় যুক্ত হন।

সংবাদমাধ্যমের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন ইনমার ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ ন্যাশনাল ব্র্যান্ড বিভাগে ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো। দেশের প্রধান ওটিটি প্ল্যাটফর্ম চরকি ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ ক্যাটাগরিতে ইনমার সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন

পুরস্কার উদ্‌যাপন অনুষ্ঠানে প্রথম আলোর কর্মীরা নিজেদের ভালো লাগার কথা বলেন। কেউ গান শোনান, কেউ কবিতা আবৃত্তি করেন। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে কর্মীরা বলেন, এই স্বীকৃতিতে তাঁরা উৎসাহিত, একই সঙ্গে দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘এই পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে প্রথম আলো এখন পৃথিবীর শ্রেষ্ঠ কাগজগুলোর যে ঘরটা, সেই ঘরটাতে আছে।’