প্রথম আলোর কলকাতা প্রতিনিধির মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার মা সরযূবালা সাহা (৯৫) আর নেই। গত রোববার ভোর চারটা ১৫ মিনিটে তিনি কলকাতায় তাঁর ছেলের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চার ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গত রোববার রাতে কলকাতার নিমতলা মহাশ্মশানে সরযূবালা সাহার শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর আদি নিবাস বাংলাদেশের পিরোজপুরে।অমর সাহার মায়ের মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।