প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের কান্দিরপাড়ের কাজী অহিদুজ্জামান ম্যানশনে অবস্থিত প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে গত রোববার রাতে চুরি হয়েছে। চোরেরা তালা ভেঙে অফিস থেকে কম্পিউটার নিয়ে গেছে। এ ব্যাপারে প্রথম আলোর পক্ষ থেকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিকে একই রাতে স্থানীয় দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদকের কার্যালয়ের তালা ভেঙে চোরেরা একটি ল্যাপটপ নিয়ে গেছে। এর পাশের একটি কম্পিউটার দোকানের কলাপসিবল গেটের তালা ভাঙা পাওয়া যায়।এজাহার সূত্রে জানা যায়, প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে অফিসের তালা খুলতে গিয়ে দেখেন, দরজায় অন্য তালা লাগানো। তিনি কাচের জানালা দিয়ে দেখেন, অফিসে টেবিলে কম্পিউটার নেই। তিনি ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এলে তালা খুলে দেখা যায়, চোরেরা কম্পিউটার ছাড়া আর কিছু নেয়নি।কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, মালামালসহ চোরদের ধরার চেষ্টা চলছে।