প্রথম আলোর ক্ষেতলাল প্রতিনিধিকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর জয়পুরহাটের ক্ষেতলাল প্রতিনিধি আজিজার রহমানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘এমিলি বাহিনী’র নেতা পরিচয় দিয়ে তাঁকে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার প্রথম আলোয় ‘এমিলি বাহিনীর উৎপাত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিন সন্ধ্যায় ০১৭৮১৬৬৭০৫২ নম্বর থেকে ফোন করে প্রকাশ্য দিবালোকে হত্যা করে দেহ রাস্তায় ফেলে রাখা হবে বলে হুমকি দেওয়া হয়। ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করে হুমকিদাতা শনাক্তকরণের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।