প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি বাসের ধাক্কায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি বাসস্ট্যান্ডে গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ গুরুতর আহত হয়েছেন।মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী কাজী হাসান বলেন, সকাল ১০টার দিকে মহিউদ্দিন (৪০) পেশাগত কাজে উপজেলার ভাটেরচরে যাওয়ার উদ্দেশে অটোরিকশার জন্য তাঁরা দুজন বাসস্ট্যান্ডে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে জোনাকী পরিবহনের ঢাকাগামী একটি বাস মহিউদ্দিনকে পেছন থেকে ধাক্কা দেয়। মহিউদ্দিনের স্ত্রী জানান, চিকিৎকেরা বলেছেন মহিউদ্দিনের বুকের বাঁ পাঁজরের অন্তত চারটি হাড় ভেঙে গেছে। এ ছাড়া বাঁ পায়ের গোড়ালির অংশ ভেঙে গেছে। হাতে ও ঊরুতে প্রচণ্ড চোট পেয়েছেন তিনি।