প্রথম আলোর গলাচিপা প্রতিনিধির মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেনের মা রাজিয়া বেগম (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সকালে স্থানীয় বড় জামে মসজিদ চত্বরে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমার আরেক ছেলে সাইমুন রহমান আমার দেশ -এর গলাচিপা প্রতিনিধি।