প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী প্রথম আলোর পাঠক, শুভানুধ্যায়ী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা কার্যালয়ে আসেন। তাঁরা প্রথম আলোর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও সহ-সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অতিথিরা ফুল দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোর হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে অবস্থিত চট্টগ্রাম কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম ওমেন চেম্বার, বিজিএমইএসহ বিভিন্ন সংগঠন।