প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলামের মায়ের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়ার মা বেগম খাদিজা আহমেদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
শরিফুল ইসলাম ছাড়াও খাদিজা আহমেদের দুই মেয়ে রয়েছে। তাঁর আরেক ছেলে কার্টুনিস্ট তরিকুল ইসলাম শান্ত শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।