প্রথম আলোর দ্বিতীয় কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর দ্বিতীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব এ উপলক্ষে দ্বিতীয় ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আম্বর শাহ শাহি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আতাউল্লাহ। মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মাযহারূল ইসলাম। প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য আতিকুর রহমান, সাইফুর রহমান ও আরশাদ ওয়ালিউর রহমান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিক ও কর্মীরা মিলাদ মাহফিলে অংশ নেন। ১৯ কারওয়ান বাজারে এই ভবনে প্রথম আলোর অনলাইন বিভাগ, সার্কুলেশন বিভাগ ও প্রথম আলো জবসসহ কয়েকটি বিভাগ স্থানান্তর করা হয়েছে। তবে প্রথম আলোর বার্তা, সম্পাদকীয়, ফিচার, বিজ্ঞাপন, প্রশাসনসহ বিভিন্ন বিভাগ ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সিএ ভবনেই থাকছে।