প্রথম আলোর নামে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক মাসুদা ভাট্টি সম্পর্কে আইনজীবী মইনুল হোসেনের আপত্তিকর মন্তব্যের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ রকম একটি ভুল তথ্য ছড়ানো হচ্ছে যে প্রথম আলো এ বিষয়ে একটি জরিপ করেছে। কথিত ওই জরিপের ফলাফলে বলা হয়েছে, মাসুদা ভাট্টিকে নিয়ে মইনুল হোসেনের মন্তব্যের পক্ষে ৯৫ শতাংশ মানুষ মত দিয়েছে।

প্রকৃতপক্ষে প্রথম আলো এ ধরনের কোনো জরিপ পরিচালনা করেনি। তাই প্রথম আলোর ছাপা বা অনলাইন সংস্করণে এ ধরনের কোনো জরিপের ফল প্রকাশেরও কোনো প্রশ্ন ওঠে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর নামে কল্পিত জরিপের যে ফলটি প্রচার বা শেয়ার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে প্রথম আলোর কোনো সম্পর্ক নেই।