প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধির মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি ইব্রাহিম চৌধুরী খোকনের মা মুহিবুন্নেছা চৌধুরী (৭৮) গত শনিবার নিউজার্সিতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনে এবং ছোট ছেলে আইটি স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। তাঁর পরিবারের সবাই যুক্তরাষ্ট্র-প্রবাসী। গতকাল বোববার পেটারসন জামে মসজিদে বাদ জোহর জানাজার পর স্থানীয় তাকওয়া মুসলিম কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মুহিবুন্নেছার মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তাহের গভীর শোক প্রকাশ করেছেন। কাল মঙ্গলবার তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাঘা গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক।