প্রথম আলোর পরিবেশক দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় পেপার হাউসের স্বত্বাধিকারী ও প্রথম আলোর পরিবেশক আমিনার রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে পঞ্চগড়ে আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সাংবাদিকেরা তাঁকে প্রথমে পঞ্চগড় হাসপাতালে, পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। দিনাজপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন আবদুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনায় ত আমিনার রহমানের বাঁ হাতের কনুই গুঁড়ো হয়ে গেছে এবং পুরো শরীরে ক্ষত হয়েছে। জটিল একটি অপারেশন করতে হবে। হাতটাকে কার্যকর করতে জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।