প্রথম আলোর পাশে থাকার অঙ্গীকার

সকাল থেকে রাত পর্যন্ত শুভাকাঙ্ক্ষীরা প্রথম আলোর কার্যালয়ে এসে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাণ–আরএফএলের পরিচালক উজমা চৌধুরী। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে।
ছবি: প্রথম আলো

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। জন্মদিনে ফুল আর কেক নিয়ে এসে প্রথম আলোকে ধন্যবাদ জানান শুভাকাঙ্ক্ষীরা।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে রাত পর্যন্ত চলে শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতারা প্রথম আলো সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেন, অভিবাদন জানান।

শুভেচ্ছা জানাতে এসে শুভাকাঙ্ক্ষীরা বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে প্রথম আলো এগিয়ে যাচ্ছে। প্রথম আলো সব সময় মানুষের কথা বলে, ভবিষ্যতেও বলবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কারও চক্ষুশূল হলেও প্রথম আলো সুসাংবাদিকতা থেকে পিছিয়ে আসবে না।

প্রথম আলোর কাছে তাঁদের প্রত্যাশা, শুরু থেকে প্রথম আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে, তা যেন অব্যাহত থাকে। ভবিষ্যতে যেন প্রথম আলো আরও ভালো করে। ভবিষ্যতে প্রথম আলোর যাত্রার সঙ্গে তাঁরা পাশে থাকবেন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর ও অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (জনসংযোগ, মিডিয়া ও ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান।
ছবি: প্রথম আলো

আর্থিক প্রতিষ্ঠান

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি মামুন হাসান, উপব্যবস্থাপনা পরিচালক কায়সার রহমান, কোম্পানি সেক্রেটারি আনিসুল হক।

জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার শামীমা নূর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড কমিউনিকেশন ও মার্কেটিং বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ প্রধান জালাল আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের হেড অব মিডিয়া কমিউনিকেশন মো. জাকারিয়া রহমান, আইডিএলসি গ্রুপ চিফ মার্কেটিং অফিসার জানে আলম ও সহকারী ব্যবস্থাপক ফেরদৌসুল ইসলাম, ঢাকা ব্যাংকের কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপক মানিক লাল বিশ্বাস ও ব্যবস্থাপক (অপারেশনস) শফিকুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ আবদুল হামিদ, বেসিক ব্যাংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা হারুনুর রশিদ, এনসিসি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড ব্র্যান্ডিং আনোয়ার হোসেন, বাংলাদেশ ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সারাহ মারজিয়া রহমান, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাবলিক রিলেশন অফিসার আমীর হোসেন, ডিজিটাল মোবাইল ব্যাংকিং উপায়-এর করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান জাহেদুল ইসলাম।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সমিতির নেতারা।
ছবি: প্রথম আলো

বিজ্ঞাপনী ও জনসংযোগ সংস্থা

গ্রে-এর মিডিয়া রিলেশন ম্যানেজার মো. কবির হোসেন, এনেক্স কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ব্যবস্থাপক মোহাম্মাদ মাজহারুল ইসলাম ও বিজনেস অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ব্যবস্থাপক নাজনীন সুলতানা, ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর আহমেদ খান, প্রচিত আইএমসি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর রওশনারা জামান এবং মিডিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান, ফরথটপিআরের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল সুমন, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ও ইমপ্যাক্ট পিআর।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। গতকাল কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে।
ছবি: প্রথম আলো

শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান

শুভেচ্ছা জানিয়েছেন ওয়ালটনের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর ও অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (জনসংযোগ, মিডিয়া ও ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান, প্রাণ–আরএফএলের পরিচালক উজমা চৌধুরী ও পাবলিক রিলেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক তৌহিদুজ্জামান, ক্রাউন সিমেন্ট গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ সারোয়ার আলম চৌধুরী, এডিসন রিয়েল এস্টেটের চিফ বিজনেস অফিসার আহমেদ পাশা, হেড অব মার্কেটিং তাইয়েবুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সুরঞ্জিত ঘোষ, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের বিপণন পরিচালক সেলিম উল্লাহ, সহজ ডট কমের ব্যবস্থাপক (জনসংযোগ) ফারহাত আহমেদ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের উপব্যবস্থাপক মো. কামরুজ্জামান, পরিচালক নাসিমুল হক, স্বপ্নের পিআর অ্যান্ড মিডিয়া ম্যানেজার মো. কামরুজ্জামান, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআরের পাবলিক রিলেশনস ম্যানেজার সালেহ উজ জামান, বিজনেস ইন্টেলিজেন্সের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার মোল্লা, বিপ্রপার্টির সহকারী ব্যবস্থাপক সিফাত মোসাদ্দেক ভূঁইয়া, মাস্টার র‌্যাকস অ্যান্ড ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক আল মামুন, পরিচালক নাসিমুল হক।

জুম টাচ ওয়ার্ল্ডের চেয়ারম্যান জন খান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা তানভিরুল ইসলাম, ইনফো পাওয়ারের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন লিড শাখাওয়াত উল্লাহ, অপোর মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ব্র্যান্ডিং মো. মুস্তাকিম বিল্লাহ, রিয়েলমির প্রজেক্ট ব্যবস্থাপক নাবিল ইকবাল, সিম্ফনির মার্কেটিং ম্যানেজার মাহমুদ আইউব, গ্রো অ্যান্ড এক্সেলের অ্যাকাউন্টস অ্যান্ড পে-রোল এক্সিকিউটিভ মো. আহসানুল হক।

গণমাধ্যম

আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক উল্লাহ আখন্দ, নাগরিক টিভির হেড অব এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ইভেন্ট মো. কামরুজ্জামান ও হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সজল কুমার সাহা, বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও দপ্তর সম্পাদক সেবীকা রানী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি এ বি এম বেলাল হোসেন খান এবং সার্কুলেশন ম্যানেজার ও উপদেষ্টা মো. আবুল কালাম।

আরও শুভেচ্ছা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও শুভেচ্ছা জানিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ জনসংযোগ সমিতি, কে ক্রাফট, ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা এবং গানবাংলা।