প্রথম আলোর প্রতিনিধি লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য সরবরাহ করা ১৫৬ বস্তা চাল ট্রলারে করে পাচারের সময় আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে আটক করা ওই চালের ছবি তুলতে গেলে প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল পাথরঘাটা থানার এক উপপরিদর্শক এসআই ও স্থানীয় নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির হাতে লাঞ্ছিত হয়েছেন। একপর্যায়ে তাঁরা আমিন সোহেলের ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মা-বাবার দোয়া নামে একটি ট্রলার থেকে ওএমএসের  ১৫৬ বস্তা চাল পাথরঘাটা থানার পুলিশ জব্দ করে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ওই চাল ও ট্রলারের ছবি তুলতে গেলে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী প্রথম আলো প্রতিনিধির কাছে জানতে চান, ছবি তোলার আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি কেন। এরপর তিনি প্রথম আলো প্রতিনিধির দিকে তেড়ে এসে বলেন, ‘সাংবাদিকতা এক্কেবারে দেখাইয়্যা দিব। তোগো মতো সাংবাদিক পিটাইলে কিচ্ছু হয় না।’

এসআই ইদ্রিস ও বণিক সমিতির সভাপতি আউয়াল হোসেনের সঙ্গে তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।  পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহ নেওয়াজ বলেন, ‘আমরা বসে এটা নিরসন করে ফেলার চেষ্টা করছি।’