প্রথম আলোর প্রতিনিধিকে সমঞ্চাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানীকে বিশেষ সমঞ্চাননা প্রদান করা হয়েছে। স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতার জন্য শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় তাঁকে এ বিশেষ সমঞ্চাননা দেয়। গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং বিশেষ সমঞ্চাননা প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মসিয়ুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ উজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য হেমায়েত হোসেন, শামসুল আলম ও লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস ছালাম খান।