প্রথম আলোর প্রতিনিধির পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গত বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় আলোকচিত্র প্রদর্শনীতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক। প্রদর্শনীতে ৪২ জন আলোকচিত্রীর ১৬০টি আলোকচিত্র স্থান পায়।অফিসার্স ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন। প্রদর্শনীতে প্রথম পুরস্কার পান আবদুল হালিম, দ্বিতীয় গোলাম আলী ও তৃতীয় পুরস্কার পান এম রাশেদুল হক।