প্রথম আলোর ফটো সাংবাদিককে পিটিয়েছেন বিএনপির কর্মীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সাইফুল ইসলামকে পিটিয়েছেন বিএনপির কর্মীরা। এ সময় বিএনপির কর্মীরা তাঁর ব্যবহূত ক্যামেরাটি ছিনিয়ে নেন। পরে পুলিশের সহায়তায় তা উদ্ধার করা হয়।মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের ছবি তুলছিলেন সাইফুল ইসলাম। বিকেল চারটার দিকে সমাবেশে আসা ঢাকা-৪ (ডেমরা) আসনের বিএনপির নেতা সালাহ্ উদ্দিন আহমেদ ও নবী উল্লাহর সমর্থকদের মধ্যে হাতাহাতির ছবি তোলার সময় আক্রমণের শিকার হন সাইফুল ইসলাম।